ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
    • অন্যান্য

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বগুড়ায় পথশিশুদের জন্য পাঠশালা উদ্বোধন

    গণচিত্র ডেস্ক
    ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৯:৪৮ পূর্বাহ্ণ

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় পথশিশুদের জন্য পাঠশালা উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বগুড়া জেলা ছাত্রদল।

    রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে শহরের স্টেশন কলোনিতে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়। সকাল সাড়ে ১১টায় আয়োজিত অনুষ্ঠানে পাঠশালার উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার প্রসারই হতে পারে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে ছাত্রদল বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি হাতে নিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

    এসময় বগুড়া জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, নবউদ্বোধিত পাঠশালার মাধ্যমে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে পথশিশুরা প্রাথমিক শিক্ষার সুযোগ পায় এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হয়।

    অনুষ্ঠান শেষে ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে খাতা, কলম, বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।