বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা ও বগুড়ার যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়াম মুখপাত্র মোস্তফা মঞ্জুর।
মামলা সূত্রে জানা গেছে, মিজানুর রহমান সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় দায়ের করা একটি মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর আগে রুবেল প্রাং নামের একজন গত ৩০ আগস্ট একটি মামলা দায়ের করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়াম মুখপাত্র মোস্তফা মঞ্জুর জানান, মিজানুর রহমান সাগর ওয়ারেন ভুক্ত পলাতক আসাম। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় এক ব্যাবসায়িক বিরোধের জেরে হামলা, চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। শুক্রবার রাত সাড়ে দশটায় বগুড়ার জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে আটক করা হয়।







