ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
    • অন্যান্য

    ঢাকা-১৮ আসনে বিশাল ব্যবধানে এস এম জাহাঙ্গীর হোসেনের জয়

    গণচিত্র ডেস্ক
    ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ

    ঢাকা-১৮ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একইসাথে আয়োজিত গণভোটে দর্শকের প্রত্যাশা অনুযায়ী নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন। টানটান উত্তেজনা ও তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

    নির্বাচন কমিশনের তথ্যমতে, ঢাকা-১৮ আসনের মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৫০ হাজার ৩৯৮ জন। প্রাপ্ত ভোটের ফলাফলে দেখা যায়, এস এম জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীকে ১,৪২,৯৫৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলির প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১,০৮,৫০৭ ভোট। এই ব্যবধান ৩৪,৪৫০ ভোট, যা বিশাল এবং কার্যত প্রমাণ করে নির্বাচনী প্রার্থীর ব্যাপক জনপ্রিয়তা।

    বিজয়ী প্রার্থী নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন রাজধানীর মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে। ভোটগ্রহণের পুরো সময়জুড়ে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। নির্বাচনী এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব (RAB), বিজিবি (BGB), পুলিশ বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে।