আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ । জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী । প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটি ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে । ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ স্লোগানকে সামনে রেখে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৪ মার্চ পর্যন্ত চলবে এই কর্মসূচি ।
এক বছর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মানিক মিয়া এভিনিউ এ বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশ পন্থী দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত যাত্রা শুরু করে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এমন একটি রাজনৈতিক দল, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত হয়েছে।
গত ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে যেখানে নাহিদ ইসলামকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এটি বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল, যা সম্পূর্ণভাবে ছাত্র নেতৃত্বের মাধ্যমে গঠিত হয়।
দলটির প্রধান লক্ষ্য হলো গণপরিষদ গঠন করে একটি নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা।
এছাড়াও জুলাই গণহত্যার বিচার নিশ্চিতকরণ, নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন এবং দেশ পুনর্গঠনের উদ্দেশ্যে কাজ করা।
গত এক বছরে জাতীয় নাগরিক পার্টি তৃণমূল পর্যায়ে নানা কর্মসূচি পালন করেছে। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টি থেকে ছয় জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে ।
একটি নতুন দল হিসেবে আত্মপ্রকাশের পর পরই সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ভূমিকা রাখা ইতিহাসে সত্যিই বিরল।
তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ধারণ করে এই দলটি আগামীতে এগিয়ে যাক এ প্রত্যাশা সকলের।







