ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
    • অন্যান্য

    জাতি তার অধিনায়ক নির্বাচিত করেছে: ফাহাদ করিম

    গণচিত্র ডেস্ক
    ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ

    ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপি এবং তার জোটকে নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

    পোস্টে ফাহাদ করিম লেখেন, ‘জাতি তার অধিনায়ক নির্বাচিত করেছে। দেশ তার নেতা পেয়েছে।’

    তিনি লেখেন, এই নির্বাচন বাংলাদেশি জনগণের জবাবদিহিতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, যা এই দেশের গভীরে বিদ্যমান গণতান্ত্রিক চেতনার প্রতিফলন ঘটায়।

    ওই ফেসবুক পোস্টে ফাহাদ করিম নির্বাচিত প্রতিনিধিদের সামনের দায়িত্ব গ্রহণের সময় শক্তি, প্রজ্ঞা এবং সততা কামনা করেন।

    বাফুফে সহসভাপতি আশাবাদ ব্যক্ত করেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ তার ক্রীড়াক্ষেত্রের বিকাশের জন্য অপেক্ষা করছে।