ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
    • অন্যান্য

    মাদকমুক্ত লক্ষ্মীপুর-২ গড়তে দ্রুত অভিযান: এমপি আবুল খায়ের ভূঁইয়া

    গণচিত্র ডেস্ক
    ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ

    আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মীপুর-২ আসনকে মাদকমুক্ত করতে দ্রুত সময়ের মধ্যেই আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আজ সোমবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে একপোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য। আপনাদের মহামূল্যবান ভোটে মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। তাই আপনাদের প্রত্যাশা পূরণ করা আমার দায়িত্ব।