ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬

জনআকাঙ্ক্ষা উপেক্ষা করলে পরিণতি কী

গণচিত্র ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ণ

লেখক: এমদাদুল হক

আচ্ছা , সংবিধান বড় না জনগণ বড় ?

যদি জনগণ বড় হয়ে থাকে তাহলে সংবিধানে নেই এমন দোহাই দিয়ে জনআকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেভাবে বিএনপি জনগণের সাথে প্রতারণা করলো তাতে তাদের বৈধতাই বা আসবে কী করে? আর বাংলাদেশের সংবিধান কি মহাগ্রন্থ আল কোরআনের এক একটি আয়াত যেটি পরিবর্তনের জন্য একজন রসূল (স:) পৃথিবীতে আসতে হবে? এরপরে মহান আল্লাহ জিব্রাইল আলাইহি ওয়া সালাতু ও সালামের মাধ্যমে তা সংশোধন করতে হবে??

“সবার আগে বাংলাদেশ “এই স্লোগানের সার্থকতা কোথায়? ধোঁকাবাজি আর কত হবে?

আবার জামাতের আমির বললেন, আমরা দুটো শপথ নেয়ার জন্য চিঠি পেয়েছি প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার চিঠি এরপরে গণভোটের পরিষদ সদস্য হিসেবে শপথ নেয়ার। তো তাহলে আপনারা তো আগেই জেনে গেলেন ডাল মে কুচ কালা হ্যায়? আপনারা শপথ গ্রহণ অনুষ্ঠানে গেলেন কেন?

নিয়ম অনুসারে গণভোটের বৈধতা নিয়ে গণপরিষদের সদস্যের শপথ হবে আগে এরপরে সংসদ সদস্য সহ হিসেবে সদস্য নেয়ার বৈধতা তৈরি হবে অন্যথায় জনগণের লেজিটিম্যাশি বাদ দিয়ে গায়ের জোরে আগাতে থাকলে সব বুমেরাং হয়ে যাবে…