ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী, ইসির চূড়ান্ত বেসরকারি ফলাফল প্রকাশ

গণচিত্র ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১:১১ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিপুল সমর্থন এসেছে। নির্বাচন কমিশনের চূড়ান্ত বেসরকারি ফল অনুযায়ী, ‘হ্যাঁ’ পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট, বিপরীতে ‘না’ পেয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট।

এছাড়া ৭৪ লাখ ২ হাজার ২৮৫ ভোট বাতিল হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার পর নির্বাচন কমিশন ভবনে এই ফলাফল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ

ভোট দেওয়ার হার ছিল ৬০.২৬ শতাংশ।