ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬

কাশ্মীরই পররাষ্ট্রনীতির ‘নিউক্লিয়াস’: ভারতকে কড়া বার্তা শাহবাজ শরিফের

গণচিত্র ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ

ভারত ও পাকিস্তানের মধ্যেকার চিরচেনা কাশ্মীর ইস্যু নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি। প্রতিবছরের মতো এবারও ৫ ফেব্রুয়ারি পাকিস্তানে কাশ্মীর সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দেওয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছেন, কাশ্মীর কেবল একটি ভূখণ্ড নয়, বরং এটি পাকিস্তানের পররাষ্ট্রনীতির প্রধান ভিত্তি বা নিউক্লিয়াস।

তিনি আশা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতে কাশ্মীর একদিন পুরোপুরি পাকিস্তানের অঙ্গ হবে।

বৃহস্পতিবারের এ কর্মসূচিতে শাহবাজ শরিফ সরাসরি ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জম্মু-কাশ্মীর সংকটের দীর্ঘস্থায়ী সমাধান চাইলে কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দিতে হবে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে হবে।