ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬

এবার বিয়ে করলেই মিলবে ১৬ লাখ টাকা, সন্তান হলে ৩২ লাখ

গণচিত্র ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১:০৬ অপরাহ্ণ

পরিবার গঠনে উৎসাহ দিতে এক অভিনব ঘোষণা দিয়েছেন দুবাইয়ের প্রখ্যাত ধনকুবের এবং আল হাবতুর গ্রুপের চেয়ারম্যান খালাফ আল হাবতুর।

তার প্রতিষ্ঠানে কর্মরত সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা বিয়ের সিদ্ধান্ত নিলে তাদের জন্য ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) অনুদান দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সন্তান হলে দ্বিগুণ হবে অনুদান ঘোষণা অনুযায়ী, চলতি বছর আল হাবতুর গ্রুপে কর্মরত কোনো আমিরাতি নারী বা পুরুষ বিয়ের পিঁড়িতে বসলে এই তাৎক্ষণিক আর্থিক সহায়তা পাবেন।

তবে চমক এখানেই শেষ নয় বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে যদি ওই দম্পতির সন্তানের জন্ম হয়, তবে এই অনুদানের পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হবে। অর্থাৎ তখন সহায়তার পরিমাণ দাঁড়াবে ৩২ লাখ টাকায়।

সামাজিক ও জাতীয় দায়িত্ব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে খালাফ আল হাবতুর এই উদ্যোগের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন।